ঢাকা | বঙ্গাব্দ
WATCH 24

SylhetWatch24.com

Behind the Story: ঘটনার পিছনের গল্প

কোম্পানীগঞ্জে আরিফুলের জনসভায় শ্রমিক দলের নজিরবিহীন শোডাউন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
কোম্পানীগঞ্জে আরিফুলের জনসভায় শ্রমিক দলের নজিরবিহীন শোডাউন ছবির ক্যাপশন: আজকের জনসভায় ধারণকৃত ফটো
কোম্পানীগঞ্জে আরিফুলের জনসভায় শ্রমিক দলের নজিরবিহীন শোডাউন


কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জমিয়ত জোট মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ নিয়েছে। আর এই জনসভাকে বিশাল সমাবেশে পরিণত করতে সবচেয়ে বড় চমক দেখিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দল। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শ্রমিক দলের হাজারো নেতাকর্মীর নজিরবিহীন শোডাউন ও গগনবিদারী স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে কোম্পানীগঞ্জ থানা সদর হাইস্কুল মাঠ ও এর আশপাশের এলাকা।
বিকেল ৩টায় অনুষ্ঠিত এই জনসভায় উপজেলা শ্রমিক দলের উপস্থিতি ছিল সবচাইতে লক্ষণীয় ও প্রভাবশালী। দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শ্রমিক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রথমে উপজেলা পরিষদ মাঠে জড়ো হতে থাকেন। পরবর্তীতে উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশার নেতৃত্বে হাজারো নেতাকর্মীর একটি বিশাল ও সুশৃঙ্খল মিছিল মূল জনসভাস্থলে প্রবেশ করে। এ সময় তাদের কণ্ঠে ‘ধানের শীষ’ স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। শ্রমজীবী মানুষের এই ঢল জনসভার জৌলুস বহুগুণ বাড়িয়ে দেয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জনাব আরিফুল হক চৌধুরী শ্রমিক দলের এই বিশাল উপস্থিতি ও ভালোবাসায় মুগ্ধ হয়ে শ্রমিকদের স্বার্থে বড় ঘোষণা দেন। তিনি বলেন, “আগামী ১২ তারিখ পর্যন্ত আপনারা ধানের শীষের প্রচার-প্রচারণা চালিয়ে আমাকে বিজয়ী করুন। ১৩ তারিখের পর থেকে আমি আপনাদের সেবক হিসেবে কাজ করব।”
এ সময় তিনি এলাকার হাজার হাজার শ্রমিকের জীবিকার প্রধান উৎস পাথর কোয়ারি নিয়ে আশার বাণী শোনান। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “নির্বাচিত হলেই সনাতন পদ্ধতিতে এখানকার পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া হবে এবং দ্রুত কাজ শুরু করা হবে।” প্রার্থীর এই ঘোষণায় উপস্থিত শ্রমিক জনতা উল্লাসে ফেটে পড়ে।
জনসভায় শ্রমিক দলের পক্ষ থেকে জোরালো বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা ও সাধারণ সম্পাদক মানিক মিয়া। তারা বলেন, কোম্পানীগঞ্জের মাটি ও মানুষের নেতা আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করতে শ্রমিক সমাজ বুকের রক্ত ঢেলে দিতেও প্রস্তুত। শ্রমিক দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবে।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব হাজী আব্দুল মান্নান (মনাফ)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আকবর ও যুগ্ম সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন খন্দকার ফরহাদের পরিচালনায় এই জনসভা অনুষ্ঠিত হয়। তবে দিনের শেষে সবার মুখে মুখে ছিল শ্রমিক দলের বিশাল শোডাউন ও সাংগঠনিক শক্তির কথা।

নিউজটি পোস্ট করেছেন : Imdadur Rahman

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা